স্মার্ট মুর্দা মশারী: শেষ বিদায় হোক পরিপূর্ণ পর্দা, পরিচ্ছন্নতা ও সম্মানের সাথে
মৃত্যু এক চরম সত্য। একজন মুসলিমের ইন্তেকালের পর তার শেষ গোসলটি সর্বোচ্চ সম্মান ও শরয়ি পর্দার সাথে সম্পন্ন করা আমাদের সকলের দায়িত্ব।
সাধারণত শাড়ি বা কাপড় দিয়ে ঢেকে গোসল করাতে গিয়ে আমরা কিছু অনাকাঙ্ক্ষিত সমস্যার সম্মুখীন হই:
- সতর ঠিকভাবে ঢাকা থাকে না।
- ব্যবহৃত কাপড়ে নাপাকি লেগে যাওয়ার আশঙ্কা থাকে।
- ওপর থেকে তাকালে ভেতরের অংশ দেখা যায়।
- সর্বোপরি, মৃত ব্যক্তির পর্দা ও সম্মানের ঘাটতি থেকে যায়।
এই সকল সমস্যার একটি আধুনিক, স্বাস্থ্যসম্মত এবং পরিপূর্ণ শরয়ি সমাধান হলো— ‘স্মার্ট মুর্দা মশারী’।
সাইজ ও পরিমাপ:
-
দৈর্ঘ্য: প্রায় ১০.৫ ফুট
-
প্রস্থ: প্রায় ৬.৫ ফুট
-
উচ্চতা: প্রায় ৬.৫ ফুট
সাদকায়ে জারিয়া হিসেবে একটি শ্রেষ্ঠ উপহার
আপনার প্রিয়জনের মাগফিরাতের নিয়তে বা সাদকায়ে জারিয়া হিসেবে এলাকার মসজিদ, মাদরাসা বা কোনো সামাজিক প্রতিষ্ঠানে এটি হাদিয়া দিতে পারেন। একবার কিনলেই এটি দীর্ঘদিন অসংখ্য মানুষের উপকারে আসবে এবং ইনশাআল্লাহ, মৃত্যুর পরেও এটি আপনার আমলনামায় সওয়াব যুক্ত করতে থাকবে।


















Reviews
There are no reviews yet.